Moderate 2e4
Reply to 2aa
>>2db
ইংরেজি। ঘটনাক্রমে আমার বাংলায় কথা বলা খুব কমই হয়, আমার পাঠ্যশালার মাধ্যম ইংরেজি ছিল, বিশ্ববিদ্যালয়েও সব কিছু ইংরেজিতে লিখতে হয়। আমি বাস্তব জীবনে কারো সাথে তেমন মিশি না, সামাজিক জীবনটা পুরোটাই অন্তর্জালে যেখানে ইংরেজিই বেশি চলে। ইংরেজি বলতে বলতে এমন হয়ে গেছে যে আমি ইংরেজিতেই চিন্তা করি, ব্যথা পেলে বা রাগ হলে ইংরেজিতে গালি দেই, ভয় পেলেও ইংরেজিতে কথা বলি, আমি বাংলায় একশ পর্যন্ত গুনতে জানি না, না জানি বঙ্গাব্দের বারো মাসের নাম। এই সাইটটা বাংলা-প্রধান হলে আমার একটু বাংলা চর্চা হয় এই আরকি। আর সাইটের ইউ.আই. দেখে তোমাদের আন্দাজ করা উচিত ছিলো যে স্যুট সাইট টাকে এই দিকেই নিয়ে যেতে চায়। এটা এই সাইটকে বিডিচ্যানের থেকে আলাদা করে তুলে ধরবে আর সাইটের পরিচয় স্হাপন করতে সাহায্য করবে।